বিদেশ গমনের কালে ইমিগ্রেসন থেকে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : বিদেশ গমনের চেষ্টা কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেসন থেকে ওয়ারেন্টভুক্ত আসামী মো. সেলিম হোসেনকে (৩৫) ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশের নিকট সোর্পদ করে। সে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধ স্ত্রী পাখি আক্তার ইভা (২১) মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ (২০১৮) ধারায় মামলা দায়ের করেন। সিআর মামলা নং-৩১৮/২০২২। পাখি আক্তার ইভা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মোল্লা কান্দি গ্রামের -মৃত রেজাউল চৌকিদারের মেয়ে।
মামলার এজাহার সূত্র জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে সেলিম ও ইভা দম্পতির বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা ২ সন্তানের জনক জননী। বিয়ের কিছু দিন পর হইতে পিতার বাড়ী হতে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যাচার ও নির্যাতন শুরু করে। পাখি আক্তার ইভা অত্যাচার ও নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।
গত ৩০ আগষ্ট আসামী গোপনে বিদেশ গমনের চেষ্টা কালে ইমিগ্রেসন পুলিশ গ্রেফতার করে হরিরামপুর থানাকে অবহিত করে করলে আসামীকে গ্রেফতার করে থানায় আনে এবং ৩১ আগষ্ট আদালতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম সড্যতা স্বীকার করে বলেন, “আসামী সেলিমের স্ত্রীর পাখির করা যৌতুক নিরোধ আইনের মামলায় তার গ্রেফতার পরোয়ানা জারি হয়। পালিয়ে বিদেশ গমনের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে হরিরামপুর থানায় সোর্পদ করে। পরে তাকে আদালতে প্ররণ করা হয়।




