বিদায়ী বছরে ২৮,৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বিদায়ী ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ৪ জন। সরকারি হিসাবে, ডিসেম্বরের ৩১ দিনে এক হাজার ২০৭ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন, দেশে অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে আরো জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছেন ১০৫ জন। এর মধ্যে ডিসেম্বরে ৭ জন, নভেম্বরে ৭ জন, অক্টোবরে মারা গেছেন ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন এবং জুলাইতে ১২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৯ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৩১ জন।
অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ২৮ জন। বিদায়ী বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন।




