বিবিধশিরোনাম

বিদায়ী বছরে ২০ হাজার মানবাধিকার লংঘনের ঘটনা

বিদায়ী বছরে সারা দেশে প্রায় ১৯ হাজার ৮৮০টি মানবাধিক লংঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনা বিভাগে মানবাধিক লংঘনের ঘটনা ঘটেছে চার হাজার ৮৮৫টি। যশোরে এক বছরে দেড় হাজার মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর; জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ডকুমেন্টেশন করে থাকে। এ প্রক্রিয়ায় মানবপাচার, হত্যা, ধর্ষণ, ডাকাতি, যৌনপীড়ন, পুলিশি নির্যাতন-হয়রানি, বিএসএফ কর্তৃক হত্যা, অপহরণ এবং নির্যাতন, সংখ্যালঘুদের প্রতি নির্যাতন, রাজনৈতিক সহিংসতাসহ ২৪টি বিষয়ে তথ্য সংরক্ষণ করে।
সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে এক বছরে মোট ১৯ হাজার ৮৮০টি মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮২টি মানবপাচার, অভিবাসন ২৫৭, হত্যা ১২৮০, যৌতুক ১৩০, নারী নির্যাতন ৬৮৮, এসিড নিক্ষেপ ২৯, বাল্য বিবাহ ১৪৪, আত্মহত্যা ৫৫৪, যৌন নিপীড়ন ১৪২, ধর্ষণ ও বলাৎকার ৪০৩, অপহরণ ৩৯৪, পুলিশি নির্যাতন ও হয়রানি ২৬৫, নিখোঁজ ৩৩৩, বিএসএফ কর্তৃক হত্যা ৩৮, বিএসএফ কর্তৃক নির্যাতন ও অপহরণ ৫৮, শিশু নির্যাতন ২৯৫, চুরি ১৫০, ছিনতাই ১৪৫, ডাকাতি ১৩১, আদালতের রায় ভিকটিমের ২৬৮, সংখ্যালঘু নির্যাতন ৪৭, রাজনৈতিক সহিংসতা ৭৫৬০টি ও সড়ক দুর্ঘটনা ৬৩১৭টি ঘটেছে।
যশোরে এক বছরে দেড় হাজার মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। এতে ১ হাজার ৪৪৪ জন ক্ষতিগ্রস্থ হয়েছেন। এসব ঘটনার শিকার সবচেয়ে বেশি নারী ও শিশু। হত্যা, আত্মহত্যা, পাচার, ডাকাতি, রাজনৈতিক সহিংসতা, যৌন নিপীড়ন, পুলিশি নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য।
মানবাধিকার লংঘনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সাধারণত দারিদ্রতা, অসচেতনতা, যথাযথ আইন থাকলেও তার সঠিক প্রয়োগের অভাব, উন্নত জীবনের হাতছানি, সীমান্ত পাড়ি দিয়ে যাতায়াতের অবাধ সুযোগ ইত্যাদি।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বার্ষিক মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাস্তবে এ চিত্র আরও বেশি হতে পারে। গত এক বছরে জেলায় মানবাধিকার লংঘনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এই সমস্যার সমাধানে সরকারকে আরও বেশি আন্তরিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাইটস যশোর প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন, তৌহিদ জামান, সাংবাদিক আমিনুর রহমান মামুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button