slider

বিত্তশালী বিধবা নারীকে বিয়ে করে প্রতারণার অভিযোগ

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় প্রতারক কর্তৃক বিধবা নারীকে ফুসলিয়ে বিয়ে করে নগদ ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সহ ঘরবাড়ি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারী ও স্থানীয় সুত্রে জানা যায় উখিয়ার ঘিলাতলি পাড়া গ্রামের মৃত জালাল উদ্দীন ড্রাইবারের ছেলে জিগারুল ইসলাম (৩৭) সাথে পালংখালী ইউপির পন্ডিত পাড়া গ্রামের বিধবা শাহিনা আক্তার (৩২) এর সাথে দুই বছর আগে সরলতার সুযোগ পেয়ে পাঁচ লক্ষ টাকা কাবিন মুলে ইসলামি শরিয়া মুতাবেক বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে।
কিন্তু পাঁচ মাস যেতে না যেতে ব্যবসার অযুহাতে প্রাথমিক ভাবে মৃত স্বামীর রেখে যাওয়া চার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে, এর পর আরও তিন লাখ টাকা দাবি করে শাহিনা আক্তারকে অমানুষিক নির্যাতন করে।
ভুক্তভোগী শাহিনা আক্তার আদালতের শরণাপন্ন হয় যার মামলা নং ১৯৭/২২ইং।
এবিষয়ে শাহিনা আক্তার জানান, আমার মৃত স্বামীর সহায় সম্পদ ভোগ করতে আমাকে বিয়ে করে সর্বস্বান্ত করাসহ ডাকযোগে একটা অবৈধ ডিভোর্স নামা পাঠিয়েছে।
এখন ভাড়াতে সন্ত্রাসী দিয়ে আমাকে বসতবাড়ি থেকে বিতাড়িত করতে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিত। গত ৩১ জুলাই বেলা তিনটার দিকে একদল সন্ত্রাসী নিয়ে আমাকে হামলা করতে আসলে, আমার শৌর চিৎকার শুনলে প্রতিবেশিরা এগিয়ে আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।
নুরুল ইসলাম, আব্দু সালাম, বেলাল উদ্দিন ও মোহাম্মদ আলি সহ একাধিক প্রতিবেশী বলেন, অসহায় নারীকে একা পেয়ে প্রতিনিতই স্বামী পরিচয় দেওয়া জিগার কিশোর গ্যাং ব্যবহার করে মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে বসতবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ঐ অসহায় নারীর পক্ষে যারা কথা বলবে তাদেরও দেখে নেওয়ার হুমকি দেই।
এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন জিগারুল ইসলাম কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় নিরীহ নারীকে নির্যাতন করে সম্পদ ভাগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
এই বিষয়ে অভিযুক্ত জিগারুল ইসলাম বলেন, আদালতের মাধ্যমে তাহাকে তালাক দেওয়া হয়েছে, সে অবগত না থাকলেও তাকে তিনমাস পর জানান দেবে আদালত। তার অভিযোগ গুলো মিথ্যা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানান, থানায় লিখিত অভিযোগ দিলে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button