slider

কটিয়াদীতে এমপির সাথে দলিল লেখক সমিতির মতবিনিময়

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন, কিশোরগঞ্জ দুই (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের এমপি এডভোকেট সুহরাব উদ্দিন। ৩রা ফেব্রুয়ারি শনিবার কটিয়াদী সাব রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক কাজী মোস্তফা কামাল নান্দু সরকারের সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির সাবেক সম্পাদক মইনুল হক মেনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সুহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোঃ মোস্তাকুর রহমান, পৌর মেয়র শওকত ওসমান, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপি বলেন, দলিল লেখক সমিতি একটি পেশাজীবী সংগঠন। কমিটি নির্বাচনের সময় বহিরাগতারা এসে নির্বাচন ভনডুল করবে সেটা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে তিনি কটিয়াদী উপজেলা দলিল লেখক সমিতিতে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে সকল সদস্যগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দলিল লেখক সমিতির কার্য নির্বাহী কমিটি গঠন করার জন্য কটিয়াদী উপজেলা সাবরেজিস্টার এসএম রুবেল পারভেজকে মুঠোফোনের মাধ্যমে দায়িত্ব প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button