Uncategorized

বিজিবির সঙ্গে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

সিমান্ত প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমাপাড়ার পাহাড়ের ঢালুতে এ গোলাগুলির ঘটনা ঘটে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন এক বার্তায় এই তথ‌্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১, ব্লক-বি/৩ এর ফোরকান আহমেদের ছেলে জোবায়ের (২৮) ও ব্লক-সি এর মৃত আমি হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)।
বিজিবির দাবি, নিহত রোহিঙ্গারা ইয়াবা কারবারি। তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।
বার্তায় সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন জানান, কতিপয় ইয়াবা কারবারিরা মিয়ানমার হতে বিপুল পরিমাণ মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমাপাড়া পাহাড়ি ঢালুতে অবস্থান নেয়। রাতে ৫/৬ জনের ১টি দল পাহাড়ি এলাকা দিয়ে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে। কিন্তু তারা দু’ভাগে বিভক্ত হয়ে বিজিবিকে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। এসময় বিজিবিও তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে তারা পাহাড়ি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক, ৪টি কাতুর্জ ও ২টি খালি খোসা জব্দ করে।
এছাড়াও অজ্ঞাতনামা গুলিবিদ্ধ ২ রোহিঙ্গাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অবস্থায় আহতদেরকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়।
এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি’র কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button