sliderস্থানিয়

বিজয় মাস উপলক্ষে মাসুদ সাঈদীর মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি: বিজয় মাস উপলক্ষে পিরোজপুর পৌর জামায়াতের উদ্যোগে মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নিয়েছে পিরোজপুর ১ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

আজ সকাল ১০ টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পিরোজপুর সদর হাসপাতালে সকালে শতাধিক নেতাকর্মী নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন মাসুদ সাঈদী। সাংবাদিকদের সাথে তিনি বলেন,পরিষ্কার পরিচ্ছন্নতা পুরা শহরকে বদলে দেবে, হাসপাতালে যেসব অংশ অপরিচ্ছন্ন ছিল সেগুলো আমাদের কর্মীরা নিজ হাতে পরিষ্কার করে দেবেন বলেও জানিয়েছেন তিনি। পৌর আমির এসহাক আলী খান বলেন, আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে পুরা পিরোজপুর কে বদলে দেব। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন,হাসপাতালের ভিতর এবং বাহিরে যেখানে অপরিষ্কার আছে পুরো হাসপাতালকে আমরা পরিপূর্ণ পরিষ্কার করে ফেলব। আমাদের শতাধিক কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।

এ কর্মসূচি চলাকালে জামায়াত ইসলামীর বিভিন্ন নেতাকর্মী সহ স্থানীয় গুণী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জেলা হাসপাতালের আর এম ও নিজামুদ্দিন বলেন,আমরা জামায়াতের এমন কর্মসূচিকে স্বাগত জানাই এবং মাসুদ সাঈদীকে ধন্যবাদ জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button