sliderস্থানিয়

বিজয় দিবসে নলছিটিতে বিএনপির মিছিল

মো: শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: বিজয় দিবসে ঝালকাঠির নলছিটতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায়  শহরের লঞ্চঘাট এলাকা থেকে ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত পার্থী ইলেন ভুটতোর নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলছিটি চায়না মাঠে এসে সমাবেশে যোগ দেয়।

এ উপলক্ষে সকাল  থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি বলেন, “একটি কুচক্রী মহল বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে প্রতিহত করতে উঠে-পড়ে লেগেছে। আপনারা সচেতন ও সতর্ক থাকবেন, যাতে কোনো অপশক্তি ১৮ কোটি মানুষের নাগরিক অধিকার—ভোট—নিয়ে ষড়যন্ত্র করতে না পারে।” 

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের রুহের মাগফেরাত কামনা করেন এবং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব মোঃ সাইদুল কবির রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী তারেক, যুবদল নেতা রাজিব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শেষে ইলেন ভুট্টো জাতীয়তাবাদী ছাত্রদলের ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ও চিকিৎসা সেবা নিতে আসা মানুষের সাথে তিনি কুশলা বিনিময় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button