বিগ বচ্চনের নাতনির ফিটনেস রহস্য! ভিডিও ভাইরাল
বলিউডে পা রাখবেন কি না, সে খবর জানা না গেলেও নাভিয়া যে ফিটনেস সচেতন, তা জানেন তাঁর সোশ্যাল মিডিয়ার ভক্তরা। এবার তাঁর ফিটনেসের রহস্যও উন্মুক্ত হলো। একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যেখানে এ তরুণীকে নিউইয়র্কের ফুটপাতে ব্যায়াম করতে দেখা যাচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করেছেন নাভিয়া নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাশট্যাগ ফিটনেস।’ তাঁকে জিম বল খেলতে দেখা যাচ্ছে। পরেছেন জিম পোশাক। ২১ বছরের নাভিয়া এখন নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
দেখুন ভিডিওটি :
শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার দুই সন্তানের মধ্যে বড় নাভিয়া। তাঁর ভাই অগস্ত্য গত বছরের নভেম্বরে ১৮ বছরে পা দেন। তিনি লন্ডনের কেন্টে সেভেনোকস স্কুলে পড়েন।
নাভিয়ার নানা অমিতাভ বচ্চন ও নানি জয়া বচ্চন বলিউডের দুই বিখ্যাত অভিনেতা। মামা অভিষেক বচ্চন ও মামি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনও অভিনেতা। কিন্তু তাঁদের পদাঙ্ক অনুসরণ করে চিত্রজগতে পা দেবেন কি না, তা এখনো প্রকাশ করেননি নাভিয়া। তাঁর মা শ্বেতা বচ্চনও অভিনয় দুনিয়ায় যাননি। সূত্র : হিন্দুস্তান টাইমস




