Uncategorized

বিএনপি মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করছে-ওবায়দুল কাদের

মানিকগঞ্জ প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের দূর্গত অবস্থায়ও বিএনপি মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করছে। ‘আমরা এখানে ত্রাণ দিতে এসেছি, রাজনীতি করতে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমরা টেলিভিশন ক্যামেরার সামনে চেহারা দেখাতে আসেনি।’
শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,‘ আমি বিএনপিকে বলব- বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। মানুষের বিপদের সময় তাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না।’
তিনি বিএনপিকে উদ্দশ্যে করে বলেন, ‘কোন বন্যা কবলিত এলাকায় আপনাদের কোন টিম কোন নেতা আজ পর্যন্ত দেখলাম না।’
মন্ত্রী আরো বলেন, ‘এটা আগস্ট মাস, শোকের মাস। আমাদের নেত্রীর নির্দেশ হলো বন্যা দুর্গত ও নদী ভাঙনে যে মানুষ বিপদে আছে, তাদের পাশে দাঁড়ালে বঙ্গ বন্ধুর আত্মায় শান্তি পাবেন।’
এ সময় মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুজয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সফিউল আরেফিল টুটুল, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সওজ এর তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান,নির্বাহী প্রকৌশলী মহিবুল হক , জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী স্থানীয় পাঁচশ দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ একশ’ টাকা করে বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button