শিরোনামশীর্ষ সংবাদ

বিএনপির সাথে সমঝোতার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের বিষয়ে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জাতীয় ঐকমত প্রতিষ্ঠায় বিএনপির সাথে আর বসতে চাননা বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। শুক্রবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রবাসী সাংবাদিকদের দেয়া প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় জাতীয় সংকটে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ নেবেন কিনা। জবাবে প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে । তবে বিএনপির সাথে সমঝোতার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে তিনি নিজে বিএনপি চেয়ারপার্সনকে ফোন দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। এছাড়া তাঁর ছেলেকে দেখতে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছেন। এরপর আর কোনো উদ্যোগ নেয়ার সুযোগ নেই।
বিএনপির সাথে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমার এমন কোনো ঠেকা পড়েনি যে বিএনপির সাথে বসতে হবে। বিএনপিকে ছাড়াইতো দেশ ভাল চলছে। যারা আমার বাবা মাকে হত্যা করেছে। হত্যাকারীদের ক্ষমতায়িত করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে তাদের সাথে কি করে আমি বসতে পারি?
বাংলাদেশের আগামী নির্বাচনকে প্রধানমন্ত্রী কেন চ্যালেঞ্জ মনে করছেন, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো নির্বাচনই চ্যালেঞ্জ। কারণ বিগত নির্বাচনে বিএনপি জামাত যে তান্ডব দেখিয়েছে সে জন্য দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের সাথে প্রথম বৈঠকের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রশংসা করেছেন। যেখানে উন্নত বিশ্ব শরনার্থীদের ফিরিয়ে দেয় সেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ ৪ লাখেরও বেশি মানুষদের সহায়তা দিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরো জানান, জাতিসংঘ মহাসচিব আশ্বাস দিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে তিনি সম্ভাব্য সবকিছু করবেন। মহাসচিব এবিষয়ে বেশ সহানূভূতিশীল।
এসময় প্রধানমন্ত্রী জানান রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকরভাবে তুলে ধরতে বাংলাদেশ সক্ষম হয়েছে। তিনি আরো জানান, উন্নয়নশীল দেশ হয়েও বাংলাদেশ রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বব্যাপী ভাবমূর্তি উজ্জল করেছে। নয়া দিগস্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button