সাগরদ্বীপে আছড়ে পড়বে এই ঝড়। প্রভাব পড়বে দীঘা, মন্দারমনি, বকখালি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে বিপর্যয় রুখতে প্রস্তুত রয়েছে কমব্যাট ফোর্স। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরও। জানা গিয়েছে, গঙ্গাবক্ষে প্রশাসনের তরফে ইতিমধ্যেই মাইকিং করা শুরু হয়েছে। ছোট নৌকা নদী পারাপার নিয়ে ব্যাপক কড়াকড়ি জারি হয়েছে। লঞ্চ, ফেরি সার্ভিস ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
কলকাতায় ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে এই ঝড় কলকাতার উপর দিয়ে বয়ে যাবে। ফলে গাছ ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে শহরে। শুধু তাই নয়, বহু পুরানো বাড়িও রয়েছে। তা নিয়েও বেশ চিন্তিত পুরসভা।