বিএনপি’র রাজনীতি এখন লাইফসার্পোটে, মানিকগঞ্জে ওবায়েদুল কাদের

নিজস্ব প্রতিবেদক : ধর্ষকরা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে নেতা কর্মীদের সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ,সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের । তিনি
বলেন শেখ হাসিনা সরকার অপরাধীদের পশ্রয় দেয় না , অপরাধ করে কেউ রক্ষা পায়না । মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ,সম্প্রদায়িক অপশক্তি চিহ্নিত অপরাধী , চাদাবাজদের বিষয়ে সর্তক থাকতে হবে। ত্যাগী নেতা কর্মীরা একটি রাজনৈতিক দলের প্রান । এসব নেতাকর্মীদের সঠিক মুল্যায়ন করতে হবে । ব্যাক্তিস্বার্থে যেন পকেট কমিটি না হয় সে বিষয়েও তাগিদ দেন তিনি । আন্দলোন ও নির্বাচনে ব্যার্থতার কারনে বি এন পি এখন অস্তিত্ব সংকটে । তিনি বলেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেস্টা করছে। নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আন্দোলন ছাড়াও কোটা বিরোধী আন্দোলন ও ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করেছিল। কিন্তু হালে পানি পায়নি। যে কারনে বিএনপি’র রাজনীতি এখন লাইফসার্পোটে আছে বলেও মন্তব্য করেন ওবায়েদুল কাদের ।
শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিথ সভায় সভায় ভার্চূয়ালে যুক্ত হয়ে নেতা কর্মীদের এ আহবান জানান।
জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিন এর সভাপতিত্বে এসময় ভার্চুয়ালে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি , এই বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক , আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এপি , স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন ,মানিকগঞ্জ ১ আসনের এমপি এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ ২ আসনের এমপি মমতাজ বেগম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুস সালাম। জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।




