
মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি:”আসুন ঝিনাইগাতী কে সাজাই”এই প্রতিপাদ্য কে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার অন্যতম পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অব ঝিনাইগাতী গ্রুপের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার বেশ কিছু স্থানে কৃষ্ণচূড়া গাছ রোপণ কর্মসূচি পালন করা হয়।
ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া স্কুল,ভারুয়া স্কুল,সীমান্ত মডেল কলেজ,রাংটিয়া পরিষদ,দিনের ঘাট,দুপুরিয়া স্কুল, দুপুরিয়া বাজার,পূর্ব বাকাকুড়া কালগোষা নদির ব্রীজ সংলগ্ন, গান্ধিগাও রাজ্জাকের মোড় সহ বেশ কিছু স্থানে কৃষ্ণচূড়া রোপণ কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ সংগঠক লুৎফর রহমান লাজু,
পারভেজ মোশাররফ, নিবিড়, সবুজ, ফয়সাল, মেহেদী হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




