জাতীয়শিরোনাম

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুক আইডি হ্যাক করে মহানবীকে (সা.)-কে নিয়ে বিতর্কিত বার্তার প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
২২ অক্টোবর, মঙ্গলবার বাদ যোহর বায়তুল মোকাররমের সীমানার ভেতর (উত্তর গেট) এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিক্ষোভকারীরা মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে কটূক্তিকারী ও ভোলার সংঘর্ষের বিষয়ে নানা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তাদের দাবিগুলো তুলে ধরেন।
তাদের দাবিগুলো হচ্ছে- আল্লাহ তা’আলা ও মহানবী (সা.)-এর কটূক্তিকারীকে গ্রেপ্তার, ভোলার ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা, আহতদের চিকিৎসার ব্যয়ভার ও সুচিকিৎসা গ্রহণ করা, গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ, গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার করা।
উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একজন ব্যক্তি ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে ঘৃণাপ্রসূত বক্তব্য ছড়িয়ে দিয়েছেন এমন অভিযোগে রবিবার উত্তাল হয়ে ওঠে ভোলা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় জনতার। এ সময় চারজন নিহত হন। আহত কয়েছেন শতাধিক মানুষ।
ওই ঘটনায় ভোলার অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন মামলাটি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button