বিনোদন

বাড়াবাড়ি করে ফেলেছে কঙ্গনা: স্বস্তিকা

বলিউডের বিভিন্ন তারকাদের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের বাকবিতণ্ডা প্রায় নিত্যদিনের ঘটনা। প্রায় দিনই নানান বিতর্কের কারণে খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের ‘কুইন’।
তবে সম্প্রতি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র গানের টিজার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিক জাস্টিন রাওয়ের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের তর্ক ঘিরে সরগরম সংবাদমাধ্যম। এক্ষেত্রে কঙ্গনাকে বয়কট করার কথা বলেছেন ‘এন্টারটেইনমেন্ট গিল্ড অফ ইন্ডিয়া’। অন্যদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা সাংবাদিকদের একাংশকে দুষেছেন কঙ্গনা।
এবার কঙ্গনাকে নিয়ে লাগাতার চলতে থাকা এই ঘটনাক্রমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, আমি কঙ্গনাকে ভীষণই পছন্দ করি। তার সাহসিকতা ও প্রতিভার প্রশংসা করি। আমি তার লড়াইকে সবসময় সমর্থন করে এসেছি। তবে সম্প্রতি আমার মনে হচ্ছে উনি বাড়াবাড়ি করে ফেলেছেন। তবে সাম্প্রতিক তার নির্দিষ্ট কিছু যুদ্ধ ভীষণই কুরুচিকর, যেটার কোনও মর্যাদা নেই, হাস্যকর। যেটুকু বাকি ছিল সেটারও সর্বনাশ করেছেন তার বোন। দুঃখজনক।
সম্প্রতি হওয়া জাজমেন্টাল হ্যায় কেয়ার গানের টিজার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিক জাস্টিন রাওয়ের উত্তর দিতে অস্বীকার করেন কঙ্গনা। তার অভিযোগ, জাস্টিন ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ ছবিটি নিয়ে খারাপ প্রচারে চালিয়েছেন। অভিযোগ তার ছবিকে উগ্র জাতীয়তাবাদীর তকমা দেন জাস্টিন।
যদিও কঙ্গনার অভিযোগ অস্বীকার করেন সাংবাদিক জাস্টিন রাও। তবে ওইদিন কঙ্গনা ও জাস্টিনের মধ্যে যে বাকবিতণ্ডা হয় তা নিয়েই শুরু হয় জলঘোলা। এই ঘটনা ঘিরেই ‘এন্টারটেইনমেন্ট গিল্ড অফ ইন্ডিয়া’ দাবি করে কঙ্গনাকে ক্ষমা চাইতে নচেৎ তাকে বয়কট করা হবে। যদিও ক্ষমা চাইতে নারাজ কঙ্গনা পাল্টা সাংবাদিকদের একাংশকে দোষারোপ করেন।
তবে শুধু এই ঘটনাই নয়, সম্প্রতি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ট্রেলারের প্রশংসা করলেও তাপসী পন্নু কেন কঙ্গনার প্রতি আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করেননি তা নিয়ে তাপসীকে আক্রমণ করেছিলেন কঙ্গনার বোন রঙ্গোলি। একই কারণে বরুণ ধাওয়ানকেও আক্রমণ করেছিলেন রঙ্গোলি। এভাবে প্রায় দিনই কঙ্গনা ও তার বোন রঙ্গোলি নানান বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button