slider

বাড়ল খাদ্যবান্ধব কর্মসূচির চালের দাম

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ সরকারিভাবে বিক্রয়কৃত খাদ্যবান্ধব কর্মসূচির চালের দাম। ওএমএস (খোলা বাজার) ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রসাশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম.গোলাম মোর্শেদ খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা প্রমুখ
এ সময় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক জানান, বৃহস্পতিবার থেকে খাদ্য অধিদপ্তর কর্তৃক ওএমএস (খোলা বাজার) ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এতে দুইটি ডিলারের কাছ থেকে ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন টিসিবির উপকারভোগী ও সাধারণ ক্রেতারা। তবে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের প্রতি কেজি ১০ টাকার পরিবর্তে ৫ টাকা বেড়ে ১৫ টাকা কেজি দরে চাল কিনতে হবে।
উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ওএমএস কর্মসূচিতে উপজেলার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ২২ হাজার ৪০২ জন উপকারভোগী চাল কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাঁরা প্রতি মাসে দুবার করে ৩০ টাকা দরে মোট ১০ কেজি চাল কিনতে পারবেন। এই কার্যক্রম আগামী তিন মাস চলমান থাকবে। এ ছাড়া সাধারণ ক্রেতারা সপ্তাহে পাঁচ দিন ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি করে এই চাল কিনতে পারবেন। এতে ২জন ডিলারের জন্য প্রতিদিন ৪ মেট্রিক টন চাল বরাদ্দ থাকবে।
এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নে দুজন করে মোট ৪৪ জন ডিলার এবং ১৯ হাজার ২২০ জন উপকারভোগী রয়েছেন। বিগত সময়ে ১০ টাকা কেজি দরে প্রতিজন উপকারভোগী ৩০ কেজি চাল কিনতে পারতেন। তবে খাদ্যবান্ধব কর্মসূচিতে চালের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়ানোয় এখন থেকে ১৫ টাকা কেজি দরে চাল কিনতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button