খেলা

বার্সার হোঁচটের দিনে রেকর্ড গড়লেন ফাতি

স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ০-১ গোলে হেরে লিগ শুরু করেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় ম্যাচেই রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন আর্নেস্ত ভালভার্দের শিষ্যরা। কিন্তু কিসের কী! তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল ওসাসুনার সঙ্গেও জিততে পারেনি পিকে, গ্রিজম্যানরা। ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।
বার্সা পয়েন্ট খোয়ালেও নতুন করে রেকর্ড গড়েছে বার্সার তরুণ তুর্কি আনুস ফাতি। সবচেয়ে কম বয়সী বার্সেলোনার খেলোয়াড় হিসেবে লা লিগায় গোল করে রেকর্ড গড়লেন আনুস ফাতি।
বার্সেলোনায় অভিষেকের পর থেকেই আলোচনায় আনসু ফাতি। তরুণ সম্ভাবনাময় এ ফুটবলার ইতোমধ্যে নিজের প্রতিভার জানান দিয়েছেন।ওসাসুনার বিপক্ষে মাত্র ১৬ বছর ৩০৪ দিনে গোলের দেখা পেলেন তিনি।
লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার ওসাসুনার বিপক্ষে লিগের ম্যাচে ২-২ গোলে ড্র করে বার্সা। যেখানে গুরুত্বপূর্ণ গোলটি করে দলকে হারের হাত থেকে রক্ষা করেন ফাতি। এর আগে গিনি বিসাউয়ে জন্ম নেওয়া স্প্যানিশ এই তারকার বার্সার জার্সিতে অভিষেক হয় ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে রিয়াল বেতিসের বিপক্ষে। ৫-২ গোলের সেই জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ১২ মিনিট খেলেন তিনি।
দ্বিতীয় ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে চমক দেখানো ফাতিকে ওসাসুনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে শুরুতে নেলসন সেমেদোর বদলি হিসেবে মাঠে নামান কোচ আর্নেস্তো ভালভার্দে। আর ৫১ মিনিটে কার্লেস পেরেসের ক্রস থেকে পাওয়া বলে হেডের মাধ্যমে গোলটি করেন তিনি।
লা লিগায় সবচেয়ে কম বয়সে গোল করে ফাতি ভেঙেছেন বোজান কিরকিচের রেকর্ড। এর আগে বার্সার হয়ে ২০০৭ সালে ১৭ বছর ৫৩ দিন বয়সে ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করেছিলেন কিরকিচ। তৃতীয় রেকর্ডটি আছে বার্সা অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসির দখলে। ২০০৪ সালে তিনি ১৭ বছর ৩১২ দিন বয়সে আলবাসেতের বিপক্ষে গোল করেছিলেন।
স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে রেকর্ড গড়া ফাতি সব দল মিলিয়ে লা লিগার ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা। ২০১০ সালে ১৬ বছর ৯৮ দিন বয়সে মালাগার হয়ে গোল করা ফ্যাব্রিক ওলিনগা রেকর্ডটির মালিক। আর ইকার মুনিয়াইন অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ২০০৯ সালে ১৬ বছর ২৮৯ দিন বয়সে গোল করে দ্বিতীয়স্থানটি ধরে রেখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button