খেলা

বার্সার সাথে নেইমারের নতুন চুক্তি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা সাথে নতুন করে চুক্তি করলেন নেইমার। আগামী পাঁচ বছরের জন্য নতুন করে চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। ফলে, ২০২১ পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকছেন ব্রাজিল তারকা। ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
২৪ বছর বয়সী এই তারকার সঙ্গে নতুন চুক্তির খবরটি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে জানায় বার্সেলোনা। আর নতুন চুক্তিতে নেইমারের ‘রিলিজ ক্লজ’ ধরা হয়েছে ২০ কোটি ইউরো। পর্যায়ক্রমে পরের বছর তা বেড়ে দাঁড়াবে ২২ কোটি ২০ লাখ ইউরোতে। আর শেষ তিন বছরে তা বেড়ে হবে ২৫ কোটি ইউরো। ম্যানচেস্টার ইউনাইটেড ও সেইন্ট জার্মেইন ক্লাব দুটিও নেইমারকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের অফিসিয়াল পেজে নেইমার লিখেছেন, ‘আমি বার্সায় থাকতে পেরে খুবই খুশি। দীর্ঘজীবী হও বার্সা।’
ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচে ৪৬ গোল করা নেইমার ২০১৩ সালে বার্সায় যোগ দেয়ার পর ১৪১ ম্যাচে গোল করেছেন ৮৫টি। লা লিগায় ৯৩ ম্যাচ খেলে ৫৫ গোল করেন তিনি। ক্লাবের হয়ে গত মৌসুমে ৪৯ ম্যাচে ৩১ গোল করা এই তারকা নিজের প্রথম মৌসুমে ৪১ ম্যাচ খেলে করেছিলেন ১৫ গোল। আর কাতালান ক্লাবটিতে নিজের দ্বিতীয় মৌসুমে প্রতিপক্ষের জালে ৫১ ম্যাচ থেকে বল জড়িয়েছেন ৩৯ বার। ক্লাবের হয়ে ট্রেবল জেতা এই তারকা গত মৌসুমে জিতেছেন ডাবল শিরোপা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button