slider
বারপাড়া ইউপি নির্বাচনে দুই প্রার্থীর বিরোধ প্রতিকার দাবি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ আসন্ন ১৬ মার্চ দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম মানিক সওদাগর আনারস ও সুমন মিয়া টেলিফোন মার্কার প্রচারনা কালে সুমন মিয়ার লোকজন কর্তৃক মাজহারুল ইসলাম মানিক সওদাগরের কর্মী মনির সহ কয়েকজন বুধবার রাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেন। মাজহারুল ইসলাম মানিক সওদাগর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর বাসভবন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের কাছে প্রতিকার দাবি করেন।




