খেলা

‘বাবা বলে দিয়েছেন মঞ্চে উঠে যেন কবি নজরুলের কথা বলি’

বলিউড সুপারস্টার সালমান খান তার পিতা সেলিম খানের কথা অনুসারে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছেন। তিনি বলেন, বাবাকে যখন বলেছি বাংলাদেশে যাচ্ছি তখন তিনি আমাকে বলেছেন, যেন আমি এখানে এসে কাজী নজরুল ইসলামের নাম নেই। আমার বাবা কাজী নজরুল ইসলামের ভক্ত। তার অনেক কবিতা তিনি পড়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) বাবার কথা রাখতেই বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন বলিউড এই সুপারস্টার ।
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিপিএল এর আয়োজনকে বিশেষ হিসেবে উল্লেখ করে সালমান খান বলেন, বঙ্গবন্ধু জনাব মুজিবুর রহমান সাহেব, এটা তার ১০০তম জন্মবার্ষিকী। তিনি বাংলাদেশ তৈরি করেছেন। তিনি এই দেশের জাতির পিতা। তার জন্মশর্তবার্ষিকীতে আমি পুরো দেশকে অভিনন্দন জানাই।
ভবিষ্যতে দাওয়াত পেলে আবারো বাংলাদেশে আসার ইচ্ছের কথাও জানিয়ে দেন সালমান-ক্যাট। সালমান খান বলেন, এখানকার ভক্তরা দারুণ। আমন্ত্রণ পেলে আবারো এ দেশে আসতে চাই।
আরও কিছুটা খুনসুটি করে সালমান ও ক্যাটরিনা এক সঙ্গে বলে ওঠেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এরপর তারা ‘সোয়্যাগ সে কারেঙ্গে সাবকা সোয়াগাত’-এ যৌথভাবে নাচ পরিবেশন করে দর্শকদের থেকে বিদায় নেন।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button