অপরাধশিরোনাম

বাবার অস্ত্রে রমনা ডিসির ছেলের ‌‘আত্মহত্যা’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমানের অস্ত্র দিয়ে তার ছেলে সাদিক আত্মহত্যা করেছেন।
সোমবার (৩০ সেপ্টম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাদিক ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, সকালে সবাই যখন ঘুমে ছিলেন তখন নিজের শয়নকক্ষে বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন সাদিক। তার কক্ষ ভেতর থেকে আটকানো ছিল।
এসআই মো. নাহিদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমরা খবর পেয়েছি। এরপর আমাদের থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন। শুনতে পেয়েছি রমনা বিভাগের ডিসি স্যারের অস্ত্র দিয়ে তার ছেলে আত্মহত্যা করেছেন। তার নাম সাদিক। সে সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
লালবাগের উপকমিশনার (ডিসি) মুনতাসির রনি বলেন, সাদিক আত্মহত্যা করেছে বলে তথ্য পেয়েছি। তার মাথায় গুলি ছিল। আমরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button