বিনোদন

বান্ধবীর কিডনি নিয়ে বেঁচে আছেন সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ। নামকরা পপস্টার। পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছেদের পর বেশ ভেঙ্গে পড়েছিলেন এই সুন্দরী তরুণী। তারপরো দ্রুতই নিজেকে সামলে নিয়ে নতুন করে সঙ্গীতে মনোনিবেশ করতে চেয়েছিলেন সেলেনা। কিন্তু বিধি বাম!
গ্রীষ্মে নতুন মিউজিক ভিডিও তৈরি হলেও তার প্রচারণায় সেলেনাকে না দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে উঠেছিল। তাদের সকল প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন ২৫-বছর বয়সী তরুণী।
হাসপাতালের বিছানায় শোয়া অবস্থার ছবি বৃহস্পতিবার বিকেলে ইন্সটাগ্রামে পোস্ট করে এক বিশাল স্ট্যাটাস দিয়েছেন ‘হ্যান্ড অব মাইসেল্ফ’ তারকা সেলেনা।
তিনি বলেন, কিডনি প্রতিস্থাপনের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। লুপাস রোগে আক্রান্ত সেলেনা কিছুদিন আগে নিজের কিডনি প্রতিস্থাপন করেছেন। আর তাকে কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছেন ঘনিষ্ঠ বান্ধবী ফ্রান্সিয়া রাইসা। রাইসা নিজেও একজন অভিনেত্রী। তিনি ‘দ্যা সিক্রেট লাইফ অফ দ্যা আমেরিকান টিনেজার’ ছবিতে অভিনয়ের জন্য খ্যাতি কুড়িয়েছেন।

বান্ধবীর প্রতি কৃতজ্ঞতার কথা জানাতে গিয়ে সেলেনা বলেন, আমরা সুন্দর মনের বান্ধবী রাইসাকে কিভাবে ধন্যবাদ জানাব তার ভাষা আমার জানা নেই। সে আমাকে সর্বোচ্চ উপহারটুকু দিয়েছে, আমার জন্য তার কিডনি উৎসর্গ করেছে। আমি তাই অসম্ভব ভাগ্যবতী। তোমাকে খুব ভালোবাসি বোন।
এরআগে ২০১৫ সালে এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন যে, তিনি লুপাস রোগে আক্রান্ত। যেজন্য তাকে কেমোথেরাপি পর্যন্ত নিতে হয়েছে। এরপর ২০১৬ সালে তিনি ‘উদ্বিগ্নতা, বিষণ্ণতা, দু:শ্চিন্তা’ হওয়ার কারণে ক্যারিয়ারে সাময়িক বিরতি নিয়েছিলেন। ইন্সটাগ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button