বান্দরবানে দুই মাস বয়সী শিশুসহ নতুন করে ৪ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি: বান্দরবান জেলায় দুই মাস বয়সী মেয়ে শিশুসহ ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত চারজনের মধ্যে জেলা সদরের পৌর এলাকায় ২জন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ১জন ও লামা উপজেলায় ১জন রয়েছে।
বৃহস্পতিবার (২৮মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে পাওয়া টেস্ট রিপোর্টের পর বান্দরবান স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
আক্রান্তরা হলো, বান্দরবান সদরের মেম্বারপাড়া এলাকার নাজিম উদ্দিন (৩০) ও নতুনপাড়া এলাকার ত্রিবনী সাহার ২মাস বয়সী শিশু নীলাদ্রী সাহা। এদিকে এই দুই জনের রিপোর্ট পজেটিভ আসার পর দুজনের বাড়ী লকডাউন ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন ।
আক্রান্ত দুজন সম্প্রতি তারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে বান্দরবানে আসার খবর পেয়ে তাদের হোম কোয়ারান্টিন ও প্রতিষ্ঠানিক কোয়ারান্টিনে রাখে প্রশাসন। পরে নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার (২৮ মে) দুইজনের করোনা পজেটিভ হয়।
এদিকে জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী শস্পলু মেহরার (৩২) এর শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম থেকে করোনা পজেটিভ হওয়া রোগী উখিয়া শরণার্থী ক্যাম্পের ঠিকানায় নমুনা দিয়েছেন। যার কারণে তার নাম পরিচয় নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি।
বান্দরবান সিভিল সার্জন অংসুই প্রু মারমা জানান, আক্রান্ত চারজনের মধ্যে একইজন শরণার্থী ক্যাম্পের ঠিকানায় নমুনা দিয়েছেন। বাকী তিনজন জেলা সদর ও লামা এলাকার। তাদের আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বুধবার (২৭মে) বান্দরবান সদরে ২জন, রোয়াংছড়ি উপজেলায় ১জন ও রুমা উপজেলায় ১জনসহ মোট চারজন করোনা পজেটিভ হয়।




