বান্দরবানে জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে প্রধানমন্ত্রী’র ৭৪তম জন্মদিন পালিত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৪টি ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণের কর্মসূচী উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করায় জেলা ছাত্রলীগকে স্বাগত জানান এবং তিনি বান্দরবান বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, হাবিবুর রহমান খোকন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খাঁন সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ’সহ প্রমুখ ।




