Uncategorized

বান্দরবানে অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে মঙ্গলবার ভোররাতে এক অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে বান্দরবান জেলা সদর এবং রোয়াংছড়ি থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের রোয়াংছড়ি স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button