Uncategorized

বাঘাইছড়ি রুপকারীতে বিজিএফের চাউল পেলো ৭শ পরিবার

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে বিজিএফ কর্মসূচীর অংশ হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেছেন ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা। ২৫ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় রুপকারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র ৭০০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল বিতরন করা হয়। এসময় স্থানীয় ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন এসব মানুষ এমন মানবিক সহায়তাকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনগুলোতেও এমন মানবিক সহায়তা চলমান রাখার অনুরোধ করেন। এদিকে খাদ্য সহায়তা বিতরন শেষে ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধিনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় চলমান খাদ্য সহায়তা বিজিএফ কর্মসূর্চীর অংশ হিসেবে এসব খাদ্য সহায়তা দেয়া হয়। আগামীতেও এমন মানবিক সহায়তা যাতে বহাল থাকে সেই চেষ্টা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button