Uncategorized
বাঘাইছড়ি মৈত্রী বিহারে আর্যশ্রাবক মহাস্থবির ভান্তের ১০২ তম জন্মদিন পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি বঙ্গলতলী এব্লক মৈত্রী বন বিহারে আর্যশ্রাবক সাধনান্দ মহাস্থবির বনভান্তের “১০২ তম শুভ জন্মদিন উদযাপিত হয়। ৮ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় বিহার এলাকায় জমকালো আয়োজনের মধ্যেদিয়ে জন্মদিন পালিত হয়। এতে উপস্হিত ছিলেন, জ্ঞানো জ্যোতি চাকমা- (কারবারী) চেয়ারম্যান বঙ্গলতলী ইউনিয়ন, এছাড়াও অন্যান্য এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০ পূর্ণার্থী । জন্মদিন উপলক্ষে ভান্তেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেন আগত অতিথিগন। পরে সকলের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আয়োজন করা হয়।



