বাঘাইছড়ি ইউএনও-র সাথে ৩৮ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত ২ এডমিন ক্যাডারের সৌজন্য সাক্ষাৎ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩৮ তম বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ২ ক্যাডার ঝন্টু বিকাশ চাকমা, পিতাঃ দেবল নন্দ চাকমা ও মিল্টন চাকমা, পিতাঃ সুক্রআর্চার্য চাকমা। ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাঘাইছড়ি উপজেলার এই ২ কৃতি সন্তান। এসময় উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু উভয়ের শারিরিক ও পারিবারিক অবস্থার খোজ খবর নেন এবং প্রয়োজনীয় সকল প্রকার সহযোগীতার আশ্ব্যাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাতের সময় বাঘাইছড়ি উপজেলার সকল মুক্তিযুদ্ধা, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আব্দুর শুক্কুর মিঞা, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রেস ক্লাব সভাপতি দিলিপ কুমার দাশ উপস্থিত ছিলেন। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উপজেলার এই ২ কৃতি সন্তান মিল্টন চাকমা, বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক বাঘাইছড়ি শাখায় ও ঝন্টু বিকাশ চাকমা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত রয়েছেন।



