Uncategorized

বাঘাইছড়ির খেদারমায় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা ও মাহিল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ (৪০), পিতা- মুক্তিযোদ্ধা মোঃ আবু সৈয়দ এর মালিকানাধীন পুকুরে প্রতিবেশী সোহেল (৩০), পিতা-মোঃ খলিলুর রহমান জাল ফেলে মাছ ধরে । এসময় মালিকপক্ষ বাধা প্রদান করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল দাড়ালো অস্ত্র দিয়ে শিক্ষক আবুল কালাম আজাদকে কুপিয়ে আহত করে। ঘটনাটি ২১ অক্টোবর সন্ধা ৭ ঘটিকায় সংগঠিত হয়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে সকাল ৮ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবার তিনি বর্তমানে চিকিৎসাধীন। তবে আশাঙ্কামুক্ত।
মুক্তিযোদ্ধা সন্তান ও শিক্ষককে আহত করার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন বলেন বিষয়টি আমাকে কেও জানায়নি তবে বিদ্যালয় বন্ধ থাকায় বিষয়টি তাদের পারিবারিক সমস্যা বলে দাবী করেন তিনি। বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন বলেন বিষয়টি আমি সুনেছি তবে এখনো কেও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button