slider

বাঘাইছড়ির ওসি শাহাদাৎ হোসেন এর বিদায়

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাৎ হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি থানার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ। ৭ জুন বুধবার রাত ১০ ঘটিকায় ওসির নিজ কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এসময় থানার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা স্মারক তুলে দেন বাঘাইছড়ি থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া এসময় সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানাজায় বাঘাইছড়ি থানায় দীর্ঘ সাত মাস সফল ভাবে দায়িত্ব পালন শেষ নিয়মিত বদলী জনিত কারনে ঢাকা পুলিশ সদর দপ্তরে যোগদানের কথা রয়েছে। সম্মাননা স্মারক প্রদান শেষে ওসি তদন্ত টমাস বড়ুয়া বলেন আমরা একজন চৌকস পুলিশ কর্মকর্তা আমাদের সহকর্মীকে বিদায় জানাচ্ছি তিনি বাঘাইছড়ি থানায় এই ৭ মাসের কর্মজীবনে নারী শিশু নির্যাতন বন্ধ, মাদক উদ্ধার, পাচার চোরাচালান বন্ধ ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছেন ওনার সাহসী পদক্ষেপে এলাকায় এখন মাদক ও বিভিন্ন অপরাধ শূন্যের কোঠায়। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করবো। পরে বিদায়ী ওসি শাহাদাৎ হোসেন কর্মজীবনে তাকে সহযোগীতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করেন। বাঘাইছড়ি থানায় নতুন ওসি হিসেবে রাঙ্গামাটির জুরাইছড়ি থানার বিদায়ী ওসি আলমগীর হোসেন এর যোগদান করার কথা রয়েছে বলেও জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button