Uncategorized
বাঘাইছড়িতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক করেছে বাঘাইছড়ি থানার পুলিশ। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিনের দিক নির্দেশনায় থানার এএসআই (নিঃ) আবু হানিফ, এএসআই (নিঃ) অসীম কুমার রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সিআর মামলা নং-১২৯/০৮ এর ০৫ বছরের সাজা প্রাপ্ত আসামী আনছার আলী (৫২), পিতা-হাফেজ আহম্মদ, সাং-করেঙ্গাতলী, থানা-বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলাকে অদ্য ০৪/১২/২০২০ খ্রিঃ বিকাল ৪ ঘটিকায় গ্রেপ্তার করা হয়। আসামীকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন।




