বাঘাইছড়িতে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির অর্থ সহায়তা ও সোলার বিতরন

রাডামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে হতদরিদ্র পাহাড়ী ও বাঙ্গালী পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ব্যাটারিসহ সোলার প্যানেল বিতরন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মারিশ্যা জোনের জনকল্যাণ মূখী উন্নয়ন কাজের অংশ হিসেবে এসব নগদ অর্থ ও সোলার বিতরন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, পিএসসি, আর্টিলারি। এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠির, সাধন চন্দ্র চাকমা, গ্রাম-হালিমপুর, ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি। বাবুধন চকমা, গ্রাম-কদমতলী, ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি। মোঃ দেলোয়ার হোসেন, গ্রাম-মুসলিমব্লক, ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা রাঙ্গামাটি মোঃ রেজাউল করিম, গ্রাম-মুসলিমব্লক, ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি। মিন্টু চাকমা, গ্রাম-নিউলংকর, ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি। কুড়িচোখা চাকমা, গ্রাম-ভূইয়াছড়া, ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটির এসব লোকের মাঝে ব্যাটারি সহ সোলার প্যানেল বিতরন এবং শান্তকরণ কর্মসূচীর আওতায় জোন তহবিল হতে মোঃ ইমান আলী, গ্রাম-কলেজপাড়া, ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি। মোছাঃ ফারজানা হাসান রত্না, গ্রাম-মাদ্রাসাপাড়া, ডাকঘর-মারিশ্যা, উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটিকে নগদ অর্থ সহায়তা করা হয়।




