বাঘাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের টানা কর্মবিরতিতে দূভোগে সাধারণ মানুষ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মীদের গত ২৬ নবেম্বর থেকে টানা কর্মবিরোতির ফলে চরম দূর্ভোগে পরেছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। কর্মবিরতির ফলে টিকা না নিয়েই ফিরে যাচ্ছেন অসংখ্য শিশুর অভিভাবক। এসময় তারা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কথা বলতে কার্যালয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ কে পাওয়া যায়নি। এই আন্দোলনের ফলে সরকারের হামরুবেলা টিকা কর্মসূচিটিও অনিশ্চিত হয়ে পরেছে। আন্দোলনরত স্বাস্থ্য সহকারী সুমতি তালুকদার চাকমা জানান বেতন বৈষম্য, নিয়োগ বিধি সংশোধন করা ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই কর্মসূচী অনির্দিষ্ট কালের জন্য চলমান থাকবে, এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।




