slider

বাঘাইছড়িতে শিক্ষার্থী ধর্ষনে অভিযুক্ত এক যুবক আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মধ্যম পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণে অভিযুক্ত সবুজ(২৬) এক যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানার পুলিশ। ৪ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার কাচালং বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন। ধর্ষনের শিকার ছাত্রীর মা বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে একমাত্র আসামি সুবজ(২৬) কে আটক করে পুলিশ। আটক সবুজ উপজেলার চৌমুহনী বাজারে কাচালং গ্লাস হাউজের মালিক। তার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button