slider

বাঘাইছড়িতে শতাধিক পরিবারে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিক্স বেঙ্গল রেজিমেন্টের বাঘাইহাট জোন। ২১ এপ্রিল শুক্রবার দুপুর ২ ঘটিকায় বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌহিদুর রহমান (পিএসসি)। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন মোহাম্মদ তারেক সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরন শেষে জোন কমান্ডার তৌহিদুর রহমান বলেন গরিব অসহায় ও দিনমজুরদের ঈদের উৎসবে পাশে থাকতে পেরে খুবই আনন্দিত বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন।

সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে।আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button