বাঘাইছড়িতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ওমর ফারুক সুমন,বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যম দিনের কর্মসূচী শুরু হয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কর্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়।

বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশের উপস্থাপনায় রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী সকালে পতাকা উত্তলনের মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সভাপতি বৃষকেতু চাকমা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হোসেন, সহসভাপতি উপজেলা আওয়ামিলীগ, মোঃ গিয়াসউদ্দিন মামুন সাধারন সম্পাদক বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ। বক্তারা উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে দলের প্রয়োজনে নিবেদিত ভাবে কাজ করা উপর গুরুত্ব আরোপ করেন।




