Uncategorized

বাঘাইছড়িতে বিদেশী মদসহ পাহাড়ি যুবক আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী মদসহ এক পাহাড়ি যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম বাপ্পোমণি চাকমা (৩০) সে ৩৭৭ নং রুপকারী ইউনিয়নের মোরঘোনা এলাকার গুরিলাল চাকমার ছেলে। অভিযানে নেতৃত্ব দেয়া বাঘাইছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক ইমতিয়াজ মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান ১০ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গলতলী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের অজলচোখ এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল এসময় বাপ্পু চাকমাকে আটকের পর তার কোমরের সাথে বাধা দুই লিটার বিদেশী মদসহ তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করে। শনিবার সকালে রাঙামাটি আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button