Uncategorized

বাঘাইছড়িতে বিদেশী পিস্তলসহ চেয়ারম্যান রাশেল চৌধুরীর ছোট ভাই আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ির আমতলীতে গুলিভর্তি বিদেশী অত্যাধুনিক রিভলবারসহ বেলাল হোসেন (৩৪)নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে বারোটার সময় আমতলী বাজার থেকে বেলালকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সি আনিসুর রহমান।
আটককৃত সন্ত্রাসী বেলাল আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল চৌধুরীর ফুফাতো ভাই ও ঘনিষ্টজন হিসেবে পরিচিত এবং সে কালেক্টর বেলাল হিসেবেই পরিচিত স্থানীয়দের কাছে।
আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সি আনিসুর রহমান জানিয়েছেন, বেলাল নামের এক ব্যক্তি আমতলী বাজারে প্রায় সময় কোমরে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করে। এটা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িরা বেশ আতঙ্কগ্রস্থ হয়।
বিষয়টি আমাকে স্থানীয় সোর্স গোপন সংবাদের মাধ্যমে জানায়। পরে আমি আমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রোববার দিবাগত রাতে আমতলী বাজারে গিয়ে একটি মোটর সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বেলালকে ধরে তার শরীর তল্লাসী করি।
এসময় তার কোমরের বেল্টের মাঝে আটকে রাখা একটি চাইনিজ অত্যাধুনিক রিভলবার উদ্ধার করি। সাথে সাথে বেলালকে আটক করি এবং এই ব্যাপারে অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান আছে বলেও জানিয়েছেন তিনি। তবে যোগাযোগ ব্যাবস্থা দূর্গম হওয়ায় রাতে আমতলী ফাড়িতে রেখে সকালে তাকে থানায় হাজির করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button