Uncategorized
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে চোরাই কাঠ আটক

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবি সদস্যরা। ৩১ জানুয়ারী রবিবার সন্ধা ৭ ঘটিকায় এই অভিযান চালায় বিজিবি মারিশ্যা জোন। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ আটক করে বিজিবি। প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত আটককৃত কাঠ পরিমাপের কাজ চলছিললো।




