Uncategorized

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির ৮ তম কাউন্সিল সম্পন্ন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি ( এমএন লারমা) দলের ৮ তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৫ সেপ্টেম্বর সুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার জীবঙ্গছড়া কমিউনিটি সেন্টারে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানো জীব চাকমা কে সভাপতি ও জোসি চাকমাকে সাধারন সম্পাদক ও রুবেল চাকমা কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। এই কমিটি আগামী ৩ বছর সাংগঠনিক দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রতিময় চাকমা,শিক্ষা সাহিত্য ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক, জেএসএস এম এন লারমা কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন, শুরেশ কান্তি চাকমা,সাবেক সভাপতি, জেএসএস এম এন লারমা, বাঘাইছড়ি উপজেলা কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নরেশ চন্দ্র চাকমা,সদস্য,জেএসএস এম এন লারমা কেন্দ্রীয় কমিটি। রাজেন্দ্র লাল চাকমা,সভাপতি, জেএসএস এম এন লারমা, রাঙ্গামাটি শাখা।
এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আনুমানিক ২০০ থেকে ২৫০ জন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button