বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি থানার আয়োজনে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি থানার উপ পরিদর্শক জনাব দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে জনাব উসমান গনি, সেক্রেটারি বাঘাইছড়ি থানা কমিউনিটি পুলিশং সহ বাঘাইছড়ি থানার কর্মকর্তা/ কর্মচারী ও কমিউনিটি পুলিশিং এর সদস্যগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতিসহ কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী উসমান গণি এবং উপ পরিদর্শক রানা বডুয়া বক্তাব্যে বলেন, চলমান দেশব্যাপী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরের বিষয়টি গুরুত্বে নিয়ে বাঘাইছড়ি উপজেলা এলাকার সকল প্রকার অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোন ধরনের অপরাধের সংবাদ পাওয়া গেলে তা থানাকে অবহিত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়।




