sliderস্থানিয়

বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃআব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতেও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

শুক্রবার (১৩ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর ও মিনি স্টেডিয়াম এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, বন বিভাগের শিশক রেঞ্জ কর্মকর্তা মহসিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আমেনা মারজান বলেন, “সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বাঘাইছড়ির এ কর্মসূচি তারই অংশ। পর্যায়ক্রমে উপজেলায় ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।”

তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button