sliderস্থানিয়

বাঘাইছড়িতে ট্রাক্টর উলটে নিহত ৩, আহত ২

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের আর্যপুর এলাকায় মালবাহী ট্রাক্টর উলটে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নিবারন চাকমা (৩৫) নোয়াচান চাকমা (৪৭) লেত্তো চাকমা(৩৫)। এ ঘটনায় ট্রাক্টর চালকসহ সোহেল চাকমা ও সুমন চাকমা নামে দুই শ্রমিক আহত হয়েছেন। আহরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের আর্যপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার।

ইউএনও জানান, বাঘাইছড়ি ইউনিয়নে ছয় চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে ৩ জন নিহত হয়েছেন। চালকসহ ২ জন আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সমীর গোপাল দে বলেন, আহতদের চিকিৎসা চলছে।
বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ঘটনা স্থলে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button