slider

বাগাতিপাড়ায় লাভলী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় অসহায় এবং দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে লাভলী ফাউন্ডেশন। দৈনন্দিন খেটে খাওয়া সাধারন মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে সংগঠনটির এই উদ্যোগ। সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় লাভলি ফাউন্ডেশনের এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, ডিম ও একটি করে শাড়ি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিলভিয়া পারভীন লেনি জানান, দৈনন্দিন খেটে খাওয়া অসহায় এবং দু:স্থ পরিবারের মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে আমার এই প্রতিষ্ঠান অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button