slider

বাগমারায় ‘ইনসাব’ শিকদারী হাট শাখার উদ্বোধন করলেন এমপি এনামুল হক

বাগমারা প্রতিনিধি : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলার আওতাধীন বাগমারা থানার অন্তর্ভুক্ত পূর্বাঞ্চল শিকদারী হাট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে প্রধান অতিথি হিসেবে ইনসাবের এই শাখার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।ইনসাব এর অফিস উদ্বোধন উপলক্ষে শিকদারী হাটে টাইগার পাস মোড়ে মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনসাব শিকদারী হাট শাখার সভাপতি মাহিদুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ইনসাব শিকদারী হাট শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম চান্দ প্রমুখ।ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর শিকদারী হাট শাখা মূলত শ্রমিক এবং মালিক উভয়ের স্বার্থে কাজ করবে। ইমারত নির্মাণের বিষয় নিয়ে কেউ যেন ফায়দা হাসিল করতে না পারে সে ক্ষেত্রে সহায়তা প্রদান করা করবে। সেই সাথে ইমারত নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও যে কোন শ্রমিকের সংকট কালে পাশে দাঁড়ানোর জন্য ইনসাব শিকদারী হাট শাখা কাজ করে যাবে বলে জানাগেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button