slider

বাংলা নববর্ষের প্রথম ভোরে ঝড় বৃষ্টি- বিয়ানীবাজারে অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি : বাংলা নববর্ষের প্রথম ভোরে হানা দিল কাল বৈশাখী। ভোর পৌণে ৫টার দিকে পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঝড়ে লন্ডভন্ড উপজেলার বেশ কিছু এলাকা।
ঝড়ের কারণে উপজেলার অধিকাংশ এলাকায় দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বিকাল হয়ে যেতে পারে বলে জানিয়েছে পল্লীবিদ্যুৎ। তবে আকাশে ভারি মেঘ থাকায় যে কোন পুনরায় ঝড়-বৃষ্টির আশংকা করছেন স্থানীয়। আবহাওয়া প্রতিকুল থাকলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আরো বেশি সময় লাগতে পারে। কাল বৈশাখী ঝড়ে গাছ উপড়ে গেছে এবং ভেঙ্গে পড়েছে। বিশেষ করে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের বেশ কিছু গাছ ভেঙ্গে গেছে এবং উপড়ে পড়েছে। উপজেলার বেশ কিছু এলাকায় গাছপালা ভেঙ্গে পড়ার খবর পেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া কয়েকটি এলাকায় পল্লীবিদ্যুতের তিনটি খুটি ভেঙ্গে পড়েছে। পল্লীবিদ্যুৎ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন বলেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মীরা মাঠে কাজ করছে। বিকালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ঝড়ে এখন পর্যন্ত (দুপুর ১টা) তিনটি খুটি ভেঙ্গে পড়ার সংবাদ পেয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button