বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি সূচি অনুযায়ী বাংলাদেশ সফর করার বিষয়টি নিশ্চিত করেছে।
ইংল্যান্ডের নিরাপত্তা দল বাংলাদেশ সফর করে নিরাপত্তা নিয়ে সৃষ্ট উদ্বেগ যাচাই করে। তারা ইতিবাচক পরিস্থিতি দেখতে পেয়ে সবুজ সঙ্কেত দিয়েছে।
গত জুলাই মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর বাতিল হওয়ার পর থেকেই ইংল্যান্ডের সফর নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার ঢাকা সফর করে নিরাপত্তা দল টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক এবং ওয়ানডে অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিরাপত্তাগত বিষয়টি জানান। এতে ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাসও উপস্থিত ছিলেন। এরপর বাংলাদেশ সফর সূচি অনুযায়ী হওয়ার ব্যাপারে তারা একমত হন।
৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করবে। তারা তিনটি ওয়ানডে ম্যাচ, দুটি টেস্ট খেলবে।
এছাড়া তিনটি ওয়ার্ম আপ ম্যাচও তারা খেলবে। এরপর তারা ৫ টেস্টের সিরিজ খেলতে ভারত যাবে।
সূত্র : ক্রিকইনফো



