বাংলাদেশ সংবাদপত্র এসোসিয়েশনের সাবেক সভাপতি হারুন অর রশিদের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
হানিফ খান, দাউদকান্দি (কুমিল্লা) : গতকাল শনিবার দাউদকান্দি বাড়াগাও দারুল কোরআন ক্বওমী মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ সংবাদপত্র এসোসিয়েশনের আয়োজনে সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হারুন অর রশিদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সংবাদপত্র এসোসিয়েশনের চলতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ আইয়ূব খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র শিল্প কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সভাপতি বিল্লাল হোসেন মন্টু, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন খান, সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি, আক্তার হোসেন মন্টু, সহসভাপতি আশরাফ উদ্দিন লিমন, বাংলাদেশ সংবাদপত্র এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, নয়া দিগন্ত ম্যানেজার মির্জা হেলাল, যুগান্তর ম্যানেজার আবুল হাসান, প্রথম আলোর ম্যানেজার মহিউদ্দিন রওনক, ইত্তেফাক ম্যানেজার মোঃ মারুফ ও জাগরণ ম্যানেজার রিয়াজ শাহীন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সপীড এনার্জি লিমিটেডের ব্যবস্তাপনা পরিচালক আলহাজ্ব আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শরীফ প্রধান। চমৎকার আয়োজনে সহযোগিতা করার জন্য মোহাম্মদ আলীকে ধন্যবাদ জানান অতিথি বৃন্দ।



