sliderস্থানিয়

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির দিনব্যাপী ইমাম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

মোঃ নাজিম আলী, রাংগামাটি: বৃহস্পতিবার (০২অক্টোবর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লংগদু উপজেলা শাখা মাওলানা আমিনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোফাচ্ছেল হক মারুফ, অর্থ সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ আহরার এবং সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাইন উদ্দিন ও মাওলানা মাসুদুর রহমান। তাদের পরিচালনায় ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন শিবিরবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইসমাইল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ হারুনুর রশিদ এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলাল বিন মোত্তালিব।

অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটির নেতৃত্বে ইউনিয়নে ইসলামী কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং ইমামদের ঐক্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button